ঢাকা
২১ আগস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিব পদে নতুন দায়িত্ব পেলেন দলটির দীর্ঘদিনের পরিচিত মুখ রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে তার দলীয় দায়িত্বেও এসেছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর জন্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।

বিএনপির রাজনীতিতে রিজভী দীর্ঘদিন ধরে সক্রিয় এবং দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও প্রচার কার্যক্রমে তাকে নিয়মিত সামনে দেখা গেছে। বিশেষ করে দলের সংবাদ সম্মেলন, রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে রিজভীর নতুন দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটিই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। তার নেতৃত্বে দলটি কীভাবে এগোয়, সেটি দেখার অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরাও।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031