ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায় বাড়াতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থায় বিশেষায়িত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠান ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে সমঝোতার মাধ্যমে অনাদায়ী ঋণ আদায়ে কাজ করবে।

বৃহস্পতিবার এ বিষয়ে নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো নির্ধারিত কমিশনের ভিত্তিতে কাজ করবে এবং তাদের কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ ব্যাংক।

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্যানেলে রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তি, ঋণখেলাপি কিংবা দুর্নীতি, জালিয়াতি ও নৈতিক স্খলনের কারণে চাকরি বা পেশা থেকে বরখাস্ত ব্যক্তিকে রাখা যাবে না। প্যানেল সদস্যদের ব্যাংকিং, আইন, হিসাবরক্ষণ, নিরীক্ষা বা বিচারকার্যে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ঋণগ্রহীতার ব্যক্তিগত ও আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ বা গুরুতর অনিয়ম হলে প্রতিষ্ঠানটির তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য, মামলা নির্ভরতা কমিয়ে দ্রুত খেলাপি ঋণ আদায়, ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং আদালতে ঋণসংক্রান্ত মামলার চাপ কমানো।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031