ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, ঈদের আগে খোলা আকাশের নিচে শত পরিবার

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬   ৩৯ বার পঠিত
কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, ঈদের আগে খোলা আকাশের নিচে শত পরিবার

ছবি: -সংগৃহীত

রাজধানীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ঈদুল আজহার মাত্র একদিন আগে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ঈদের আনন্দ যেন মুহূর্তেই ছাই হয়ে গেছে।

সোমবার সন্ধ্যায় বাউনিয়াবাঁধ বস্তি এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, এতে অন্তত ১০০ থেকে ১৫০টি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার সকালে বস্তিজুড়ে দেখা যায় পোড়া টিন, কাঠ, কাপড় ও ভাঙাচোরা ঘরের স্তূপ। ক্ষতিগ্রস্তরা কেউ ধ্বংসস্তূপে নিজেদের বাঁচানো জিনিসপত্র খুঁজছেন, কেউ আবার পোড়া টিন ও লোহা কুড়িয়ে বিক্রি করছেন নতুন করে বাঁচার আশায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে খাবার বিতরণ করতেও দেখা গেছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকেই ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কেউ পোড়া টিন বিক্রি করছেন, কেউ ভাঙা মালামাল সরাচ্ছেন। তাদের অনেকেই বলছেন, যা পাওয়া যাচ্ছে, তাই দিয়েই আবার জীবন শুরু করতে হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031