https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৩৯ জন, উত্তরায় ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১৩ হাজার ৯১৪টি ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন এবং ৩২ কেজি গাঁজাও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।