ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন দেশের অনুরোধ রাখলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ৩৪ বার পঠিত
তিন দেশের অনুরোধ রাখলেন ট্রাম্প

ছবি: -সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নির্ধারিত সম্ভাব্য ওই হামলা গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে একই সঙ্গে সতর্ক করে দেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।

হামলার ধরন বা সম্ভাব্য লক্ষ্য নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি মার্কিন সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন। গত কয়েক সপ্তাহ ধরেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করে আসছিলেন তিনি। সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, “ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে।”

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়লেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশেষ করে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি শান্ত রাখতে সক্রিয় ভূমিকা রাখছে।

ট্রাম্প আরও জানান, এসব দেশের নেতাদের অনুরোধেই হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। একই সময়ে ইরান পরিস্থিতি নিয়ে তিনি বেঞ্জামিন নেতানিয়াহু এবং শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনা করেছেন।

বিশ্লেষকদের ধারণা, নতুন কোনো সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়ে যেতে পারে। তবে চলমান কূটনৈতিক আলোচনা আপাতত সম্ভাব্য সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930