https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
শনিবার বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে সার পৌঁছানোর তথ্য উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে যাতে ডিলারদের ওপর দায় চাপাতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।