ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল আজ উঠছেন বঙ্গভবনে

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল আজ উঠছেন বঙ্গভবনে

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠছেন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচনে সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঠাকুরগাঁও-১ আসনে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031