ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া

ছবি: -সংগৃহীত

ডারউইনে ইতিহাস গড়া বাংলাদেশের জন্য ম্যাকাই টেস্ট হয়ে উঠল পুরোপুরি বিপরীত অভিজ্ঞতার। দুই দিন শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ে চরম ব্যর্থতার কারণে ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৫ রানে গুটিয়ে যায় তারা। দুই ইনিংসেই একশর নিচে অলআউট হওয়ার ঘটনা ২১ বছর পর দেখল টেস্ট ক্রিকেট। সর্বশেষ ২০০৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে দুই ইনিংসে ৫৯ ও ৯৯ রানে অলআউট হয়েছিল।

বাংলাদেশের হয়ে ম্যাচে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশি পেসার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় দিনের শুরুতে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষের পথে এগিয়ে দেন শরিফুল। পরে তাইজুল ইসলাম জশ হ্যাজেলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ২১০ রানে অলআউট করেন। এতে ১৪৬ রানের লিড পায় স্বাগতিকরা।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই মিচেল স্টার্কের তোপে পড়ে বাংলাদেশ। মাত্র ৫ রানে সাদমান ইসলাম ও মুমিনুল হককে হারায় তারা। এরপর তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দ্বিতীয় সেশনে আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। ৩১ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ৮২ রানে ৮ উইকেটে পরিণত হয় দলটি। একে একে শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম সাজঘরে ফেরেন।

মুশফিকুর রহিম ২৯ ও তাসকিন আহমেদ ৮ রানে অপরাজিত থেকে দিনের শেষ সেশনে মাঠে নামেন। কিন্তু বিরতির পর মাত্র তিন বলেই বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। নাথান লায়নের প্রথম বলেই তাসকিন ক্যাচ দেন। এরপর শরিফুল ইসলামকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন লায়ন।

এই ম্যাচে মাত্র ৭৫০ বল খেলা হয়েছে, যা ১৯৩২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে শেষ হওয়া ম্যাচগুলোর তালিকায় এটি চতুর্থ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031