ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের

ছবি: -সংগৃহীত

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে গতি আনতে মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সমন্বয়হীনতা দূর করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। গতানুগতিক আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সবাইকে দলগতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ বিষয়ে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। বিমানের বহরে শিগগিরই লিজে নেওয়া ১০টি বিমান যুক্ত করার আশাবাদও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ঈশ্বরদী বিমানবন্দর থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। যশোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইট পরিচালনা নিয়ে আলোচনা হয়েছে। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুরও আশা প্রকাশ করেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্বে অবহেলা বা খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল, সমন্বিত ও উদ্ভাবনীভাবে কাজ করতে হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031