ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।

সভা শুরুর আগে সকাল সাড়ে ৯টায় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য দেন।

আন্দালিভ রহমান বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। গত ১৭ বছর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ ছিল, তা থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং সরকার কী করছে, তা সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব।

কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক কাজে কর্মকর্তারা তার চেয়ে বেশি অভিজ্ঞ। দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে কোনো সিদ্ধান্তের কারণে কারও প্রতি অন্যায় বা অবিচার না হয়।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031