ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক কার্যকর রাখতে উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে একটি অভিন্ন জায়গা খুঁজে বের করতে হবে।

ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দাবি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলেও সরাসরি মন্তব্য করেননি জয়শঙ্কর। তবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একতরফা অবস্থানের পরিবর্তে পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লির টানাপোড়েনের পাশাপাশি তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমন পরিস্থিতিতে জয়শঙ্করের বক্তব্যকে সম্পর্ক উন্নয়নে সমঝোতার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বৈশ্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জয়শঙ্কর। সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কোনো একটি দেশ বা উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পরামর্শ দেন তিনি।

চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক থাকলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031