ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে একটি সার গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজীর মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল থেকেই সারের জন্য ওই ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা গুদামের দরজা ভেঙে সার নিয়ে যেতে শুরু করেন।

এ সময় তারা ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা, অর্থাৎ মোট ৯ হাজার ৮৫০ কেজি ইউরিয়া সার নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা বাকি সার রক্ষা করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, কৃষকরা ১৯৭ বস্তা সার নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। বিপরীতে বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। বরাদ্দের তুলনায় চাহিদা বেশি হওয়ায় কৃষকদের মধ্যে সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ছিল ৬৮০ মেট্রিক টন। সেই পরিমাণ সার পাওয়া গেছে এবং বিতরণও চলছে। তার দাবি, উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই; কৃষকদের মধ্যে আতঙ্ক থেকেই এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, ধলডাঙ্গার একটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সার বিতরণ চলছিল। এ সময় কিছু লোক সার নিয়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উদ্ধার হওয়া সার ফেরত নেওয়া হয়েছে এবং বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031