ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সফর শেষে তাঁর সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো নোট ভার্বালের মাধ্যমে ঢাকায় মার্কিন দূতাবাসকে জানানো হয়েছে।

সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম বক্তব্য। নয় দিনের সফরে তিনি অধিবেশনের বিভিন্ন সাইডলাইন আয়োজনেও অংশ নেবেন।

নিউইয়র্ক সফর শেষে সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031