ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম

৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর দুই দিন আগে ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে তারা।

রোববার ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করে। পরে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে ডিনারে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় দলটি।

পরিকল্পনা অনুযায়ী, ৪ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় এসে ৬ অক্টোবর ম্যাচ খেলবে ভিনিসিয়ুসরা। তবে প্রস্তাবটি নিয়ে দ্বিধায় রয়েছে বাফুফে।

কারণ, ৩ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপের ম্যাচ থাকায় ইন্দোনেশিয়া থেকে দ্রুত ঢাকায় এসে ব্রাজিলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য কঠিন হতে পারে। ম্যাচ আয়োজনের বড় আর্থিক ব্যয় এবং সম্ভাব্য ফল নিয়েও ভাবছে বাফুফে।

ব্রাজিল ২৩ জন খেলোয়াড়সহ প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে বাংলাদেশে আসতে চায়। কলকাতা থেকে তাদের ঢাকায় আনা এবং ম্যাচ শেষে দুবাই পৌঁছে দেওয়ার প্রস্তাবও রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031