ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, ১ জন নিখোঁজ ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত রেকর্ড ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন

ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে জল্পনা : ভিনিসিয়ুস বললেন, এটা নেইমারেরই

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   ৪৩ বার পঠিত
ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে জল্পনা : ভিনিসিয়ুস বললেন, এটা নেইমারেরই

ছবি: -সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি বিশ্বকাপে কে পরবেন, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি বলেছেন, ১০ নম্বর জার্সির প্রকৃত দাবিদার নেইমারই।

ব্রাজিল দলের ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম মর্যাদার প্রতীক। পেলে, জিকো এবং রোনালদিনিওর মতো কিংবদন্তিরা এই জার্সি পরে ইতিহাস গড়েছেন। পরে সেই জার্সি ওঠে নেইমারের গায়ে।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে কখনো রাফিনিয়া, আবার কখনো ভিনিসিয়ুস ১০ নম্বর জার্সি পরে খেলেছেন।

তবে বিশ্বকাপে নেইমারের ফেরার পর গুঞ্জন ওঠে, হয়তো এবার ভিনিসিয়ুসই ১০ নম্বর জার্সি ধরে রাখবেন। কিন্তু সেই আলোচনা উড়িয়ে দিয়ে ভিনিসিয়ুস বলেন, আমি এখনো জানি না বিশ্বকাপে আমার জার্সি নম্বর কী হবে। তবে ১০ নম্বর জার্সি নেইমারেরই। এটা একদম স্পষ্ট।

ধারণা করা হচ্ছে, নেইমার যদি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেন, তাহলে ভিনিসিয়ুস আবারও তার পরিচিত ৭ নম্বর জার্সিতে ফিরবেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031