ঢাকা
২৪ আগস্ট ২০২৬

ডিএমপির অভিযানে ৪৪০ গ্রেফতার, পিস্তল-গুলিসহ বিপুল মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ডিএমপির অভিযানে ৪৪০ গ্রেফতার, পিস্তল-গুলিসহ বিপুল মাদক উদ্ধার

ছবি: -সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৫০, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৬৭, মিরপুরে ১২৭, গুলশানে ৩১, উত্তরা বিভাগে ৫০ এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭টি ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031