ঢাকা
২৪ আগস্ট ২০২৬

যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

ছবি: -সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত কমিয়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সোমবার ইরানে গিয়ে দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তান সরকারের দুটি সূত্রও রয়টার্সকে তাঁর সফরের তথ্য জানিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত আরও বেড়ে যায়। আসিম মুনিরের সফরকে সেই সংঘাত কমিয়ে আলোচনার পথ তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানি একটি সূত্র জানিয়েছে, সফরে চলমান সংঘাতের সর্বশেষ পরিস্থিতি, ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি এবং শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া ইরান-পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ, ইসলামাবাদকেন্দ্রিক সমঝোতার উদ্যোগ, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনার মধ্যেই আসিম মুনিরের এই সফর হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রস্তাবিত নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ হতে পারে। এর বিস্তারিত সোমবার প্রকাশ করার কথা রয়েছে।

ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে টিকে থাকতে সহায়তা করলে তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে।

এদিকে হরমুজ প্রণালিতে তেল পরিবহন কার্যত ব্যাহত হচ্ছে। অনুমতি ছাড়া কোনো তেলবাহী ট্যাঙ্কার গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করলে হামলার হুমকি দিয়েছে তেহরান। নতুন নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালির পরিস্থিতি ইরানের অর্থনীতির ওপরও বাড়তি চাপ তৈরি করছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031