ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন হামলা, নতুন করে উত্তেজনা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৬ মে ২০২৬   ৩৯ বার পঠিত
যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন হামলা, নতুন করে উত্তেজনা

ছবি: -সংগৃহীত

যুদ্ধবিরতি চলাকালেও ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, নিজেদের সেনা ও স্বার্থ রক্ষায় আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন পেতে থাকা নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র সংযম বজায় রেখে নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাস সংলগ্ন এলাকা। অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হরমুজ প্রণালির সঙ্গে সংযুক্ত এবং সেখানে ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্ফোরণের শব্দ শোনার খবর দিলেও হামলার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়েছে।

সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। হামলার পর মার্কো রুবিও বলেন, এখনও সমঝোতার সুযোগ রয়েছে। তিনি জানান, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে খসড়া চুক্তির ভাষা ও শর্ত নিয়ে আলোচনা চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031