ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৪০ বার পঠিত
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

দক্ষ বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসার নতুন আবেদনে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার পর্যন্ত ফি আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রস্তাবিত বিধিমালা প্রকাশ করেছে। এটি চূড়ান্ত হলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের ব্যয় ব্যাপকভাবে বাড়বে।

গত বছর একই ধরনের ১ লাখ ডলারের ফি আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে আদালত তা বেআইনি ঘোষণা করে কার্যকর হওয়া আটকে দেন। বিষয়টি এখনো আপিল আদালতে বিচারাধীন।

এইচ-১বি কর্মসূচির আওতায় প্রতিবছর ৬৫ হাজার সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা দেওয়া হয়।

ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। তবে ব্যবসায়ী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর যুক্তি, বিশেষায়িত পদে যোগ্য কর্মী সংকট মোকাবিলায় এইচ-১বি ভিসা গুরুত্বপূর্ণ।

এদিকে কঠোর অভিবাসন নীতির প্রভাবে গত বছর এইচ-১বি নিবন্ধন কমে প্রায় ৩ লাখ ৪৪ হাজারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ২৫ শতাংশের বেশি কম।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930