ঢাকা
২৭ আগস্ট ২০২৬

দেশ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩০ মে ২০২৬   ৩২ বার পঠিত
দেশ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার, রাজনৈতিক দল বা সরকারের একার সম্পত্তি নয়; এটি দেশের ২০ কোটি মানুষের। তাই দেশকে এগিয়ে নিতে প্রত্যেক নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেললে পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি পরিচ্ছন্নতা কর্মীদের কাজও সহজ হবে।

তিনি বলেন, উন্নত দেশের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ দেখে আমাদের ভালো লাগে। এসব দেশের নাগরিকরাও নিজেদের দায়িত্ব পালন করেন বলেই তাদের শহরগুলো পরিচ্ছন্ন থাকে। এজন্য পরিচ্ছন্নতা বজায় রাখতে জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা হওয়ার প্রয়োজন নেই; একজন সচেতন নাগরিক হিসেবেই সবাই এ দায়িত্ব পালন করতে পারেন।

তারেক রহমান আরও বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে বসবাস করা সবার অধিকার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব। দেশ গঠনে তাই প্রত্যেক নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031