ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু জশনে জুলুস

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ

ছবি: -সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের নির্ধারিত সাক্ষাৎকার স্থগিত বা পুনর্নির্ধারণ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার (২৬ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বিশ্বব্যাপী কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এর সঙ্গে সমন্বয় করতেই ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন সময়সূচি পরে আবেদনকারীদের জানানো হবে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সাক্ষাৎকার থাকা অনেক অভিবাসী ভিসা আবেদনকারীকে ই-মেইলে সময় পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন ঠেকাতে ভিসা ও গ্রিন কার্ড বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নিচ্ছে। আবেদনকারীদের সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতার ঝুঁকি এবং অন্যান্য বিষয় যাচাইয়ে কনস্যুলার কর্মকর্তাদের আরও কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র দফতর।

এদিকে প্রশাসনের অভিবাসন নীতির কিছু অংশ আদালতে চ্যালেঞ্জের মুখেও পড়েছে। সম্প্রতি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের একটি নীতি মার্কিন এক বিচারক বাতিল করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031