https://timenewsbangla.com

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, নেপালের এই ভয়াবহ দুর্যোগে বাংলাদেশের জনগণ মর্মাহত। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ নেপালের সরকার ও জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশা প্রকাশ করেন তিনি।
নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও শোকবার্তায় জানানো হয়।
এদিকে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে।