https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগামী নভেম্বরে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবারের বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও শক্তিশালী ও উচ্চতর পর্যায়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় হুমায়ুন কবির জানান, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বরে তুরস্ক সফর করবেন।