https://timenewsbangla.com

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৯টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৫৬ জন, গুলশানে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১টি ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।