https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বের জেরে জনি (৩৫) নামে এক ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিন্নাত জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে কদমতলীর নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে অপর ছিনতাইকারী জনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন তিনি।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।