ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

আবার বাড়লো পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩১ মে ২০২৬   ১৮ বার পঠিত
আবার বাড়লো পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্যহার অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। আগামী ১ জুন থেকে এসব দাম কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সরকারের চলমান মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় প্রতি মাসেই বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়।

এর আগে মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। ফলে জুন মাসে ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অন্য তিন ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ৫ টাকা বেড়েছে।

গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। এরপর মাসিক মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় জুনের জন্য নতুন মূল্যহার ঘোষণা করা হলো।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930