ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

নেপালে বন্যায় সুড়ঙ্গে আটকা শত শত কর্মী, চলছে মরিয়া উদ্ধার

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
নেপালে বন্যায় সুড়ঙ্গে আটকা শত শত কর্মী, চলছে মরিয়া উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার পর রাসুয়া ও নুওয়াকোট জেলার বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়া ও নিখোঁজ কর্মীদের উদ্ধারে ষষ্ঠ দিনের মতো অভিযান চলছে। কাদা, পাথর ও ধ্বংসাবশেষে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

কর্মকর্তাদের হিসাবে, ১১টি জলবিদ্যুৎ প্রকল্পে প্রায় ৯৩৩ জন কর্মী আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আপার ত্রিশুলি-৩এ প্রকল্পে ৪২ এবং ৩বি প্রকল্পে ১২২ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আপার ত্রিশুলি-১ প্রকল্পের আশপাশ থেকে ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

নেপালের সেনাবাহিনী ভারী যন্ত্রপাতি ও নিয়ন্ত্রিত বিস্ফোরণ ব্যবহার করে সুড়ঙ্গের পথ পরিষ্কার করছে। কয়েকটি সুড়ঙ্গ থেকে মরদেহও উদ্ধার হয়েছে। কোথাও কোথাও আটকা পড়াদের কাছে বাতাস পৌঁছাতে পাইপ বসানোর চেষ্টা চলছে।

দুর্গম পাহাড়ি এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হলেও নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ভারত ও চীন থেকেও বিশেষজ্ঞ সহায়তা দেওয়া হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930