https://timenewsbangla.com

নারী এশিয়া কাপে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। সোবহানা মোস্তারি ৪২ বলে ৪০ রান করেন। শেষ দিকে স্বর্ণা আক্তারের ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের চাপে পড়ে ইন্দোনেশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৫৮ রানে গুটিয়ে যায় তারা। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু করেছে বাংলাদেশ।