https://timenewsbangla.com

মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাতে গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বাহিনীর আধুনিকায়ন, আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন।
এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক বাহিনীর প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ, ক্ষুদ্রঋণ এবং সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আগামী দিনে জনমুখী কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||