https://timenewsbangla.com

বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তি শিল্পসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের ওপর গুরুত্ব দেন তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান রাষ্ট্রপতি। একইসঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।