ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ২০ কোটি টাকার স্বর্ণ জব্দ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
শাহজালালে ২০ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930