https://timenewsbangla.com

নাটোর সদর উপজেলায় আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ সড়কে ফেলে যায় তারা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. মইনুল হক জানান, আনারুলের মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।