ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে ৪ শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, বন্ধ হওয়া কারখানার মধ্যে বিজিএমইএর সদস্য ২৮২টি এবং বিকেএমইএর সদস্য ১২৩টি।

কারখানা বন্ধের কারণ হিসেবে করোনা মহামারির প্রভাব, রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক মন্দা, দেশের রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি।

পোশাক খাতকে সহায়তায় বিভিন্ন নগদ সহায়তা ও ক্ষুদ্র-মাঝারি কারখানার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930