ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ৪০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ৪০ হাজার ছাড়াল

ছবি: -সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫১২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১১১ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন রাজশাহী বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১০৯, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০১, ঢাকা উত্তরে ৭২, খুলনায় ৭২, ঢাকা দক্ষিণে ৬৭, ময়মনসিংহে ৫৭, বরিশালে ২১ এবং রংপুরে ১৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ৩৭ হাজার ১৯৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২৬ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে মৃত্যু হয় ৫৭৫ জনের।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930