https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মাদকসংক্রান্ত মামলার বিচার দ্রুত করতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারার ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এর মধ্যে ঢাকা জেলায় একটি ও ঢাকা মহানগরে চারটি, নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রাম জেলা ও মহানগরে চারটি, কক্সবাজারে তিনটি এবং কুমিল্লায় দুটি ট্রাইব্যুনাল রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো প্রজ্ঞাপন জারির ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। মামলাগুলো যে পর্যায়ে রয়েছে, সেখান থেকেই নতুন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলবে।
প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নতুন ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম কার্যকর হয়েছে।