ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের প্রশিক্ষণ সম্পন্ন সুন্দরবনের দুয়ার খুলতেই জেলে-বাওয়ালি ও পর্যটকদের উচ্ছ্বাস আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা

গণমাধ্যমের পেশাগত কাজে বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
গণমাধ্যমের পেশাগত কাজে বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীন ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সমাজের বিভিন্ন খাতের কর্মকাণ্ড জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের কর্তব্য।

টেলিভিশন ও লাইভ মিডিয়ার পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, সরাসরি সম্প্রচারের কারণে তথ্য বিকৃতির সুযোগ কম থাকে। জবাবদিহিতামূলক সমাজ গঠনে স্বচ্ছ ও দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্ত্রী জানান, সম্প্রতি মূলধারার সংবাদমাধ্যমের সম্পাদক, মালিক ও সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলা সরকারের নজরে এসেছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগ ও অকাট্য প্রমাণ ছাড়া কোনো মূলধারার সাংবাদিককে হয়রানি বা মিথ্যা মামলার শিকার হতে দেওয়া হবে না। অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930