ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন দেশকে নতুন করে গড়ে তুলতে সময় দিতে হবে : বিমানমন্ত্রী পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ৪০ হাজার ছাড়াল

টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে তাদের টিকাদানের আওতায় আনতে আবারও বিশেষ ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরের শেষদিকে পূর্ণাঙ্গভাবে আরেকটি টিকাদান ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের টিকাদান কর্মসূচিতে কিছু শিশু বাদ পড়ে যায়। অনেক মা পরে আর টিকার বিষয়ে জানতে পারেননি। কেউ কর্মব্যস্ততার কারণে সন্তানকে নিয়ে আসতে পারেননি, আবার কেউ জানিয়েছেন, সন্তান স্কুলে থাকায় টিকা দেওয়া সম্ভব হয়নি। এভাবে কিছু শিশু টিকাদান কর্মসূচি থেকে ছিটকে পড়ে।

তিনি বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ২৫ লাখ শিশুকে টিকা দেওয়ার। কিন্তু কর্মসূচি শেষে ১ কোটি ৮৯ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এরপরও শতভাগ কভারেজ নিশ্চিত করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন শিশুও যুক্ত হয়েছে। ফলে একটি ঘাটতি তৈরি হয়েছে এবং টিকা না পাওয়া কিছু শিশুর মধ্যে এখন হাম দেখা দিচ্ছে।

এই ঘাটতি পূরণে মপ-আপ ক্যাম্পেইন চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০ মে মূল ক্যাম্পেইন শেষ হওয়ার পরদিন থেকেই মপ-আপ কার্যক্রম শুরু করা হয়েছে। সিলেটেও লক্ষ্যমাত্রার বাইরে ৩ হাজারের বেশি শিশুকে নতুন করে টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষদিকে আবারও পূর্ণাঙ্গ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে।

সিলেটের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিস্থিতির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে টিকা পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বান্দরবানেও টিকা পৌঁছাতে কিছুটা সমস্যা হয়েছিল। পরে দ্রুত সেখানে টিকা পাঠিয়ে লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে।

তিনি জানান, সিলেটের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে এদিন দুটি বৈঠক করবেন তিনি। আগামী দুই দিনের মধ্যে প্রতিটি উপজেলায় মূল ক্যাম্পেইনের আগে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

গ্রামাঞ্চলে অবৈধ চিকিৎসা ও অনুমোদনহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় সিভিল সার্জনদের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি সিলগালা করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে লেবার রুম নেই, সেগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কিছু জায়গায় অবৈধ চিকিৎসক, ভুয়া সনদধারী ব্যক্তি ও টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচার করানোর তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করতে অন্তত ছয় মাস সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। যেসব হাসপাতালে গিয়েছেন, প্রায় সবখানেই চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, চিকিৎসকদের পাশাপাশি রোগীদের সঙ্গেও কথা বলেছেন। রোগীরা জানিয়েছেন, হাসপাতাল পরিদর্শন শুরু হওয়ার পর চিকিৎসকদের আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে। হাসপাতালের খাবারের মানও উন্নত হয়েছে এবং অনেক হাসপাতালে পোকামাকড় ও তেলাপোকার সমস্যাও কমেছে।

হাসপাতালগুলোতে কোনো সমস্যা থাকলে আগামী সাত দিনের মধ্যে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ড্রেনেজ ব্যবস্থা, খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে বলেও জানান তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930