ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করলো ইরান

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০১ জুন ২০২৬   ২৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করলো ইরান

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সব ধরনের পরোক্ষ আলোচনা ও নথিপত্র আদান-প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সংলাপ চলছিল, তা আপাতত পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি।

সোমবার ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, লেবাননগাজা ঘিরে চলমান সংঘাত এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে। ইরানের আলোচনাকারী দল জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত সব সংলাপ ও নথি বিনিময় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে।

আলোচনা পুনরায় শুরু করার জন্য কয়েকটি শর্তও দিয়েছে ইরান। দেশটির দাবি, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালে লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের পর এবারই প্রথম তারা দেশটির দক্ষিণাঞ্চলে এত গভীরভাবে প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে সোমবার বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের সম্ভাব্য বিমান হামলার আগে এলাকা খালি করার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

তাসনিম জানিয়েছে, ইরান ও তার মিত্ররা হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। এসব সমুদ্রপথ বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এগুলোতে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031