ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা আসামিদের গতিবিধি সন্দেহজনক, নাশকতার আশঙ্কা : চিফ প্রসিকিউটর ভিসা সাক্ষাৎকার বন্ধ, বিপাকে বিদেশি শিক্ষার্থীরা বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

ছবি: -সংগৃহীত

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৩ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৩১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২৩৮ জন, বরিশালে ১১৬ জন, সিলেটে ১১২ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ১৯ হাজার ৬৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

নতুন করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930