ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকেও উড়োজাহাজ কেনার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউভুক্ত ২৭ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

মাইকেল মিলার বলেন, এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্যভাবে প্রতিযোগিতামূলক’। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে এয়ারবাসের চলমান আলোচনা দ্রুত শেষ করার প্রত্যাশা করছে ইইউ।

সরকারি ক্রয়ে সব প্রতিষ্ঠানের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উড়োজাহাজ কেনাসহ যেকোনো সরকারি ক্রয়ের সিদ্ধান্ত বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে নেওয়া উচিত। এতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো অন্যান্য দেশের কোম্পানির সঙ্গে সমানভাবে প্রতিযোগিতার সুযোগ পাবে।

সম্প্রতি বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের এ চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে উড়োজাহাজগুলো সরবরাহ করার কথা রয়েছে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের লক্ষ্যে এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বোয়িংয়ের নতুন প্রস্তাবের প্রেক্ষাপটে মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। তবে এয়ারবাসের সঙ্গে আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি। এবার সেই আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিল ইইউ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930