https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ৬-৭ জন হেলমেটধারী ব্যক্তি এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ইমরান মাথায় গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টা ৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় জাকারিয়ার পায়েও গুলি লাগে। তিনি জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান নিহতের মরদেহ মর্গে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।