ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

ছবি: -সংগৃহীত

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী মোল্লা (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে অন্তত তিনটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির পর আত্মরক্ষার্থে তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে তারা।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের মামাতো ভাই আলমগীর হোসেন বলেন, আদম আলীর ছেলে প্রায় ১৫ দিন আগে তাকে ফোন করে জানিয়েছিলেন, তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার ধারণা, যারা আগে হুমকি দিয়েছিল, তাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলাও রয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930