ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

ছবি: -সংগৃহীত

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এজলাস ত্যাগের ঘটনায় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের একটি মন্তব্যের পর প্রধান বিচারপতি এজলাস ত্যাগ করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, একটি মামলার আদেশ নিয়ে মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেওয়ার একপর্যায়ে প্রধান বিচারপতি তাকে থামতে বলেন। আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে আদেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপর খোকন মন্তব্য করেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পরে আইনজীবীদের ইনকাম কমে গেছে।’

রুহুল কুদ্দুস কাজলের ভাষ্য, প্রধান বিচারপতি প্রথমে বিষয়টি হালকাভাবে নিয়ে জানতে চান, তিনি এমন মন্তব্যই বোঝাতে চেয়েছেন কি না। পরে মন্তব্যটি আদালত অবমাননার শামিল উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, তিনি আর সেদিন আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। এরপরই তিনি এজলাস ত্যাগ করেন।

মামলাটির বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, ২০১৩ সালে কাজী নিয়োগকে কেন্দ্র করে একই আদেশ চ্যালেঞ্জ করে পাঁচটি রিট করা হয়েছিল। তার দাবি, পরবর্তী রিটে আগের মামলার তথ্য উল্লেখ করা হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট এক নারী আইনজীবী ও রিট আবেদনকারীকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত ও আইনজীবীদের মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা মামলার কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930