ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম সাত দিনেই মৃত্যু হয়েছে ৩৩ জনের। জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা যান দুজন করে।

এদিকে নতুন ১ হাজার ৫৭১ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ১২৭ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, বরিশালে ১৪২, রাজশাহীতে ১১৬ এবং ময়মনসিংহে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930