ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬

দুই দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
দুই দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার

ছবি: -সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বরও সোনার দাম কমানো হয়েছিল। সেবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা হয়েছিল। ফলে মাত্র তিন দিনের ব্যবধানে দুই দফায় ২২ ক্যারেটের সোনার দাম মোট ৩ হাজার ৩২৪ টাকা কমল।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930