ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস

জাতীয় সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

বিলের মাধ্যমে ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা পুরোপুরি বাতিল করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সংকটে থাকা ব্যাংক পুনর্গঠনে বাজারভিত্তিক কাঠামো তৈরির লক্ষ্যেই ধারাটি যুক্ত করা হয়েছিল। তবে আইন কার্যকর হওয়ার পর নির্ধারিত কঠোর শর্ত পূরণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় অধিগ্রহণে আবেদন করেনি। ফলে ধারাটির উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়ায় এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশে ১৮(ক) ধারা ছিল না। পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার অধ্যাদেশটি আইনে পরিণত করার সময় ধারাটি যুক্ত করে।

ধারাটি নিয়ে বিতর্ক তৈরি হয় মূলত পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়ায়। সমালোচকদের আশঙ্কা ছিল, এর সুযোগ নিয়ে ব্যাংকের সাবেক বা বিতর্কিত পরিচালক ও শেয়ারহোল্ডাররা পুনরায় মালিকানায় ফেরার সুযোগ পেতে পারেন। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত ১৮(ক) ধারা বাতিল করা হলো।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930