ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নয়, একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নয়, একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

ছবি: -সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন না থাকলেও প্রতিটি এলাকায় একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দলীয় মনোনয়ন ও প্রতীক রাখা হচ্ছে না। ফলে আইন অনুযায়ী যোগ্যতা পূরণকারী সব প্রার্থীই নির্বাচনে অংশ নিতে পারবেন।

বিএনপির একক প্রার্থী সমর্থনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বা মনোনয়নের ভিত্তিতে হবে না, তাই এখানে আনুষ্ঠানিক দলীয় প্রার্থীর প্রশ্ন নেই। তবে কোনো রাজনৈতিক দল বা সংগঠন নিজেদের মধ্যে আলোচনা করে একজন প্রার্থীকে সমর্থন করতে পারে।

তিনি জানান, বিএনপির পক্ষ থেকেও প্রতিটি এলাকায় একজন প্রার্থী রাখার বিষয়ে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

দলীয় প্রতীক ও আনুষ্ঠানিক মনোনয়ন না থাকায় স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত থাকছে। তবে রাজনৈতিক দলগুলো নিজেদের সমর্থিত প্রার্থীকে এককভাবে মাঠে রাখার কৌশল নিতে পারবে বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930