ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

প্রতিরক্ষা-জ্বালানিসহ চার স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
প্রতিরক্ষা-জ্বালানিসহ চার স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যারা

ছবি: -সংগৃহীত

জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; প্রতিরক্ষা; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এসব কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রস্তাবগুলো উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নিয়ে কমিটিগুলো গঠন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। সদস্যরা হলেন অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস. এম. জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মো. আশরাফ উদ্দিনকে। কমিটির সদস্য মো. শফিকুর রহমান, নুরুল ইসলাম মনি, এস. এম. জিলানী, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান ও মো. আব্দুল বাতেন।

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ কমিটিতে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাঈদ আহমেদ। সদস্যরা হলেন মো. আব্দুল বারী, এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নূরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু ও মো. নূরুল ইসলাম।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930