ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে মিলল যুবকের মরদেহ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
খালে মিলল যুবকের মরদেহ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খাল থেকে মো. জজ মিয়া (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ দাবি করেছেন, জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে জজ মিয়া মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে আবদুল্লাহসহ কয়েকজন আগে থেকেই অবস্থান করছিলেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে মরদেহ জিরানি খালে ফেলে দেওয়া হয়।

পরদিন বুধবার সকালে খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930