ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬

পুলকের পাঁচ চিঠিতে স্ত্রী-মেয়েকে আগলে রাখার আকুতি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
পুলকের পাঁচ চিঠিতে স্ত্রী-মেয়েকে আগলে রাখার আকুতি

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পাঁচটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। স্ত্রী প্রিয়াংকা, মেয়ে প্রকৃতি, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহকর্মী সুমন চৌধুরী ও প্রশাসনের উদ্দেশে এসব চিঠি লেখা হয়।

প্রশাসনের উদ্দেশে লেখা চিঠিতে পুলক উল্লেখ করেন, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না। সুস্থ হওয়ার জন্য দেশ-বিদেশে চিকিৎসা নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেন।

স্ত্রী ও মেয়ের উদ্দেশে লেখা চিঠিতে ক্ষমা চেয়ে পুলক মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ছোট ভাই দীপককে স্ত্রী ও মেয়ের পাশে থাকার অনুরোধ করেন।

সহকর্মী সুমন চৌধুরীর কাছে সমকালে তার পাওনা টাকা আদায় করে স্ত্রীর হাতে দেওয়ার অনুরোধও করেন। আর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের কাছে পরিবারের খোঁজ নেওয়ার অনুরোধ জানান।

শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, সুইসাইড নোটগুলো পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930